রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২২, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জমসেদ আলী ও মো: হাসান আলী । জমসেদ আলী রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে ও হাসান আলী একই থানার হুজরিপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: জমসেদ আলী ও মো: হাসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ২১শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জমসেদ আলী কর্ণহার থানাধীন দারুসা বাজারে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ১১ টায় পরিচালনা করে আসামি জমসেদ আলীকে দারুসা বাজার থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কর্ণহার থানার এএসআই মো: তসলিম উদ্দিন আজ ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২১শে মার্চ দিবাগত) রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি হাসান আলীকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কাস্টমার ঠকানোর নতুন বুদ্ধি , রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

গুজবের রাজনীতি: রাজশাহীতে জেলা কার্যালয় দখলের গুজব সোশ্যাল মিডিয়ায়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

পুলিশ সপ্তাহে আরএমপি’র কমিশনারসহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial