রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১ মে ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: 

 

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দুর্গাপুর উপজেলায় পলাশবাড়ীয়ায় প্রায় ২৪ বিঘা আবাদি জমি কেটে পুকুর খনন করছেন একটি প্রভাবশালী মহল। ওই মহল কৃষক লীগের নাম ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে গভীর রাতে পুকুর খনন করছেন। ওই প্রভাবশালী মহলের নিজেদের কোনো জমি নাই। তারা অন্যের জমি বর্গা নিয়ে টাকার বিনিময়ে রাতের আঁধারে পুকুর কাটার কাজ করছে।

 

৩০ এপ্রিল (মঙ্গলবার) রাতে সরেজমিনে গিয়ে উক্ত স্থানে পুকুর খনন ও মাটি বিক্রির চিত্র দেখা যায়। কিছুক্ষণ পরপর ট্রলারে করে বিভিন্ন ভাটায় চলে যাচ্ছে খননকৃত মাটি।

 

জানা গেছে, চক্রটির মূলহোতা রোকন ও রবিউল। তারা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ওই পুকুর খনন করছে। মাটি বিক্রির উল্লাস করে যাচ্ছে। যেখানে উচ্চ আদালতের সরাসরি নিষেধাজ্ঞা আছে। সেখানে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুকুর খনন অব্যাহত রাখছে ওই প্রভাবশালী মহল। কে এই রোকন যে নিজের জমি না হলেও অন্যের জমি খননের দায়িত্ব নিয়ে টাকার বিনিময়ে প্রশাসন ম্যানেজ করে রাতের আঁধারে ফসলি জমিতে পুকুরে পরিণত করছে। এমনকি পুরাতন পুকুরগুলি পাড় বাঁধার কথা বলে সেখানকার খননকৃত মাটি বিভিন্ন ভাটায় বিক্রি করে আসছে।

পুকুর খনন স্থলে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একদিকে পুকুর খননের মাটি বহনকারী গাড়ি রাস্তা নষ্ট করছে। অপরদিকে পাশের আবাদি জমি’র ফসল নষ্ট করছে। ইউএনও, এসিল্যান্ড, থানার ওসিকে ম্যানেজ করে সারারাত পুকুর খননের কাজ চলমান রাখা হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।

 

ভেকু ড্রাইভার রোকনের নাম্বরে কল দিলে রোকন মিডিয়া কর্মীদের জানায়, আমি ম্যানেজ করে কাজ করছি । তার কাছে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অনুমোদন লাগে না আমাদের৷ আমরা দল করি আমরাই তো সব। অনুমোদন কে দিবে৷ প্রশাসন ম্যানেজ সব ম্যানেজ।

জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, আমরা যেয়ে কোন কিছু পাই নাই , কিন্তু এলাকাবাসীর কথায় আমরা জানতে পারি পুকুরের জমিটা দুর্গাপুর ও পবা থানার মাঝামাঝি এলাকায় । এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমরা পবা থানায় ফোন করলে ওসি সোহরাওয়ার্দী তাঁর ফোর্স পাঠায় এবং তারা এসে কনফার্ম করে যায় এটা দুর্গাপুর থানার মধ্যে পড়ছে। দুর্গাপুর থানার কোন ফোর্স না পাঠিয়ে ওসি বলেন আমি ফোর্স পাঠাইছি কোন কিছু চোখে পড়ে নাই।

 

কথা বললে দুর্গাপুর উপজেলা নিবার্হী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, আমার বিষয়টি জানা নেই। তবে আপনারা আমাকে তথ্য দিলে ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যানের সৌজন্যে সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

তরুণদের আশা-ভরসার নাম পলাশ—জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

অসামাজিক কার্যকলাপে দুই শিক্ষককে গভীর রাতে আটক করে আইনগত ব্যবস্থা না নিয়েই মুক্তি 

স্বামীর মৃত্যুর পর সম্পত্তি বিরোধে ঘরছাড়া—দুই শিশুকে নিয়ে কবরের পাশে রাত কাটানো এক বিধবার ঘটনা বাংলাদেশের গ্রামীণ বাস্তবতা, নারী ও শিশু সুরক্ষা সংকট এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতার গভীর চিত্র তুলে ধরে।

গাজীপুরে কবরের পাশে রাত কাটানো এক মায়ের গল্প: রাষ্ট্র কি সত্যিই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

ভোট গণনায় কারচুপির অভিযোগ, পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial