রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন বানিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি:

বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বলেন, যারা তেল, চিনি বা অন্যান্য খাবার আমদানি করে থাকে আমি তাদের সাথে বৈঠক করেছি। তাদের সাথে পরামর্শ করে তেল, চিনি, খেজুর এবং চালের শুল্ক নির্ধারন করেছি এবং আগামী সপ্তাহে রমযান উপলক্ষে একটি যৌক্তিক নিদির্ষ্ট মূল্যতালিকা সবাইকে জানিয়ে দেয়া হবে। এরফলে ক্রেতা ও বিক্রেতা সবার সুবিধা হবে। তবে এ বাজার ব্যবস্থাপনা শুধুমাত্র রমযান কেন্দ্রিক না, সব সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি দেশবাসীকে আশ^স্ত করছি।
আজ ১৫ ফেব্রুয়ারি নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আসন্ন পবিত্র রমযান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ.এইচ. এম সফিকুজ্জামান, বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, এফবিসিআই সভাপতি মাহবুবুল আলম, চেম্বার অব কমার্স সভাপতি ওমর হাজ্জাজ বক্তৃতা করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ব্যবসায়ীগণ বাজারের সার্বিক পরিস্থিতি ও পণ্যের মজুদ বিষয়ে প্রধান অতিথিকে ধারনা দেন।
প্রধান অতিথি বলেন, আমদানি বানিজ্যর মধ্যে এবারে ১৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন পণ্য আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৩ লক্ষ টন বেশি। তার মানে আমাদের পর্যাপ্ত পরিমানে আমদানি হয়েছে এবং বাজারে যথেষ্ট খাবার মজুদ রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ে যথেষ্ট খাদ্য মজুদ আছে এবং আরো বৃদ্ধি করার প্রচেষ্টা চালু রয়েছে। আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেছি সেটা হলো কৃষিপণ্য থেকে শুরু করে আমদানি পণ্য কোন কিছুতেই ঘাটতি নেই তবে বাজার ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। আমাদের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। একক ভাবে কাউকে দায়ী আমি করতে চাই না। যারা ব্যবসা করেন এবং ব্যবসাকে পরিচালনা করেন সবার দায়িত্ব রয়েছে এ বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতা আনা।
তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। প্রতিবছর তিনি এ ধরনের ঘোষণা দিয়ে থাকেন। এ ঘোষণাকে সবার কাছে পৌঁছে দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি। ‘একটি গ্রাম একটি পণ্য’ এ ব্যানারে প্রতিটি গ্রামের মানুষের কাছ থেকে তাদের তৈরি পণ্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেলার আয়োজন করে দেশীয় বাজারকে সম্প্রসারণ করার চেষ্টা করতে হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

মাদারীপুর শহরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন 

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ ও পাহাড় কর্তন : চসিকের ২ কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশের মামলা 

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

প্রেতাত্মাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : গোলাম পরওয়ার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial