রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৪ ৯:৩৫ অপরাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতনিধি:

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে আতিকা আইভি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধর্মপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের আব্দুল করিম বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ওই এলাকার ওমান প্রবাসী মো. বেলালের স্ত্রী। প্রায় ছয় বছর আগে তাদের বিয়ে হয়। পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে এ দম্পতির।
জানা যায়, ঘটনার দিন পৌনে ১টায় গৃহবধূর নিজ শয়নকক্ষে উড়নায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইভির পরিবারের দাবি, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার পিতা আজম আলী বলেন, আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার আগের দিন সকালে মেয়ের শাশুড়ী কাঞ্চন বালা ফোন দিয়ে বলেছেন, মেয়েকে ঘরে নিয়ে আসতে। তারা যখন যা চেয়েছে তাই দিয়েছি। গত কয়েকদিন আগেও ফ্যান কিনে দিয়েছি। এছাড়া কোরবানের সময় ছাগল দেয়াসহ যখন বলে তখন দাওয়াত খাইয়েছি সবাইকে। তারা সবসময় আমার মেয়ের উপর নির্যাতন করেছে। আমরা এর বিচার চাই।
ময়নাতদন্তের পর গৃহবধূ লাশটি শ্বশুরবাড়ির কেউ গ্রহণ করতে আসেনি। গৃহবধুর বাপের বাড়ির আপনজন এসে তার লাশটি গ্রহণ করে এবং তাদের পারিবারিক কবরস্থানে তার দাফনের ব্যবস্থা করা হয়।
গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক এখন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি জানান, অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহী কারাগারে বন্দীদের জন্য সেহেরি ও ইফতারে বিশেষ আয়োজন 

পুঠিয়ায় পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ ও তারেক-খালেদা জিয়ার জন্য দোয়া

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বোরকার নিচে জ্যাকেটভর্তি ফেয়ারডিল, গোদাগাড়ীতে ধরা পড়লেন নারী মাদক কারবারি

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial