নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বরিশালে অসহায় ও দুস্থ রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মুশফিকুল হাসান মাসুম।
সোমবার (২৩ জুন) দুপুরে নগরীর ২৮নং ওয়ার্ডে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রায় ১৫০ জন রিকশাচালক অংশ নেন।
ছাত্রনেতা মাসুম বলেন, “শহীদ জিয়া শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর জনকল্যাণমূলক দর্শনই আমাদের এ মানবিক উদ্যোগের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “রিকশাচালকের মতো শ্রমজীবী মানুষরা সমাজের অন্যতম চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।”
অনুষ্ঠানে বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















