রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন: বৃষ্টির ঝরঝর ধারা উপেক্ষা করে রাজশাহীতে জাঁকজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলি, যুগ্ম আহ্বায়ক মেরাজ উদ্দিন রতন, মেহেদী হাসান পলাশ, ফয়সাল ঋত্বিক, তারেক ,রাহাদ,পলাশ, রানা , তানভীর খান্দকার, সদস্য বৃন্দ সুজন, মনি, সোহাগ, বাদল, শিমুল, সাহিদ, রিমন, সহ প্রায় ৫০০ নেতাকর্মী। তারা প্রবল বর্ষণেও হাত উঁচিয়ে স্লোগান দেন এবং রানীবাজার হয়ে মহিলা কলেজ রোডে পৌঁছান।

পরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের নেতৃত্বে আরও বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

আহ্বায়ক মীর তারেক খালেক বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটা নতুন আন্দোলনের শপথ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে।”

সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় আমরা আবারো প্রমাণ করেছি—স্বেচ্ছাসেবক দল কোনো দমনপীড়ন বা বাধায় দমে যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পতাকা উঁচিয়ে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাবো।”

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গুম-খুন, দুর্নীতি ও মাদক ছড়িয়ে পড়ায় দেশের মানুষ আজ অসহায়। এসব থেকে জনগণকে রক্ষা করাই হবে স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীরা ‘শুভ শুভ দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন’ স্লোগানে রাজশাহীর রাজপথ মুখরিত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ

রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ 

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেলে দেওয়া চুল থেকে নারীদের কর্মসংস্হান

বোয়ালিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি’র ডিবি’র অভিযানে পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

রাবি নরসিংদী জেলা সমিতির দায়িত্বে সামি-নাজমুল

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

রাজশাহীতে এগিয়ে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ

দামকুড়া থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র জরিমানার টাকা জব্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial