রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ৩০, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শাহিন আলম (২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকার মো: ফজলুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহিনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন মতিহার থানার খোজাপুর মধ্যপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল ২৯ মে দিবাগত রাত ২ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র এসআই সাহাবুল ইসলাম গত ৬ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ রাত ১০ টায় মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকা থেকে আসামি মো: শাহিনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই সাহাবুল ইসলাম আসামি শাহিনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন আসামি শাহিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি শাহিনকে এ সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

রাজশাহীর গোদাগাড়ী খাদ্য গুদামে অখাদ্য চাল, গরিবের ভাগ্যে ক্ষোভ

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস পালিত

বাগমারায় র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

আধিপত্য বিস্তারের প্রস্তুতি? বাগমারায় দেশীয় অস্ত্রের বড় মজুদ উদ্ধার র‌্যাবের অভিযানে

দিনাজপুরে কষ্টিপাথর উদ্ধার

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial