রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশের পর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশের পর মাদক কারবারি ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর কল্পনা সিনেমা হল সংলগ্ন স্বচ্ছ টাওয়ার মোড়ে শেখরচক মহলদারপাড়া এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদক প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক জহরুল ইসলাম। এতে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অসংখ্য নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একবার মাদকের সঙ্গে যুক্ত হলে মানুষ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি মাদকের টাকা জোগাড় করতে অনেকে নিজের পরিবারের সদস্যদের ওপরও হামলা চালাতে দ্বিধা করে না। তাই এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা জানান, মাদক ব্যবসা বন্ধের দাবিতে গত ২২ ফেব্রুয়ারি এলাকাবাসী এক সমাবেশের আয়োজন করেছিল। তবে সমাবেশ শেষে ফেরার পথে চিহ্নিত মাদক কারবারি ডলার, কলি, সঞ্জু, দ্বীপ ও বিশাল ধারালো অস্ত্র নিয়ে আকাশ নামের এক ব্যক্তির ওপর হামলা চালায়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী দ্রুত এসব মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর ভূমিকা রাখতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পুকুর জবর দখল ও চাদা নিতে আ, লীগ সন্ত্রাসী বাহিনীর হামলা

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

রাজশাহীতে রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

পদবি বদলেছে, অভ্যাস নয়—প্রটোকল ছেড়ে রিকশায় শহর ঘুরছেন ভূমিমন্ত্রী

এলাকায় মাদক বন্ধে কাউন্সিলরের ব্যবস্থা, দু গ্রুপে সংঘর্ষ, আহত-২

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীর আলোচিত হুন্ডি সিন্ডিকেটের হোতা মুকুল অবশেষে পুলিশের জালে

অজ্ঞাতনামা তরুণীর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: গ্রেফতার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial