রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২১, ২০২৪ ৫:১৭ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

আরএমপি’র মতিহার থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মাহিনকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। শিশুটি বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লাউহাটি গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, শিশু মাহিনের বাবা সৌদি প্রবাসী। চার মাস পূর্বে তার মা মাহিনকে শাহমখদুম থানাধীন নওদাপাড়ায় একটি মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে আবাসিক থেকে সে পড়াশোনা করতো। মাহিনের আবাসিকের নির্দিষ্ট নিয়ম কানুন ভাল লাগতো না। তাছাড়াও তার বাড়িতে দুই বছর বয়সী ছোট বোনের প্রতি মায়ায় মন ব্যাকুল থাকতো। তাই পড়াশোনায় তার মনোযোগ বসতো না। এসব কারণে মাহিন প্রায়ই বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল থাকতো। বিষয়টি মাদ্রাসা শিক্ষক এবং পরিবারের লোকজন জানলেও তারা মাহিনকে বুঝিয়ে মাদ্রাসায় থাকতে বলে। কিন্তু মাহিন কিছুতেই মাদ্রাসায় থাকবে না। তাই আজ সকালে সে মাদ্রাসার কাউকে না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির পথ না জানায় মাহিন ঘুরতে ঘুরতে একপর্যায়ে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে চলে আসে এবং বাড়িতে না যেতে পেরে কান্না শুরু করে । বিষয়টি মতিহার থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে।

মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ মাহিনের সাথে বন্ধুসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ ও ঠিকানা জানতে চান। মাহিন তার কান্নাকাটির কারণ ও ঠিকানা জানায়। মাহিনের পরিচয় জানার পর অফিসার ইনচার্জ তাৎক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে আজ ২০শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় শিশু মাহিনের মা মতিহার থানায় আসলে অফিসার ইনচার্জের উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুকে তার মায়ের হাতে তুলে দেন। মাহিনের মা মাহিনকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দরের ম্যানেজারকে আইনগত নোটিশ

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে মহিলাদলের নেত্রীর সংবাদ সম্মেলন 

২০ জন, ১১ মহল্লা, একটাই ব্যবসা — মাদক! গোদাগাড়ীর ভয়ংকর চিত্র

আরএমপি’র রাজপাড়া থানার অভিযানে ৪ অপহরণকারী গ্রেপ্তার

রাজপাড়ায় অস্ত্র ও গুলিসহ আ.লীগের দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর জালে আটক 

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

দুঃস্থ-অসহায় ও গরীবদের মাঝে এ্যাড ভিশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরন 

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বললেন রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial