রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৬, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক,রাজশাহী:

রাজশাহী মহানগরী’র পবা থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোসা: ছবিতা বিবি (৩০) রাজশাহী মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার মো: ভুট্টুর স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকির নেতৃত্বে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেন, এসআই মো: শামীম হোসেন ও তাঁর টিম পবা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার রামচন্দ্রপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম গতকাল ১০:৫০ টায় পবা থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছবিতা বিবিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

অবৈধ পুকুর খনন রোধে কঠোর এসি ল্যান্ড লায়লা : সিন্ডিকেট কোণঠাসা

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

অভিনব কায়দায় প্রতারণা করে ফার্মেসির জমজমাট ব্যবসা

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial