রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আসলাম (৪৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: আজিজুল সরকারের ছেলে। সে বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি গতকাল দিবাগত রাত ৩ টায় রাজপাড়া থানার ঐ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে ছাত্রদের নগদ অর্থ প্রদান 

রাজশাহী মেডিক্যালে হামের আশঙ্কাজনক পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, ভর্তি বেড়ে ১৩২

কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

শাহমখদুম থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বেগম জিয়ার সুস্থতা কামনায় বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের দোয়া মাহফিল

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial