মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরী’র চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফরিদ হাওলাদার (৭০), মো: রাসেল সওদাগর (৩৬), মো: মিন্টু (৪৪), মো: আ: রহিম (৪৪), মো: মানিক (৪০), মো: লিটন শেখ (৩২), মো: আনোয়ার হোসেন (৪৫) ও মো: সিরাজ মিয়া(৫০)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২:৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: শরিফুল রায়হান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম আজ ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ (৬ এপ্রিল দিবাগত) রাত ১২.৫০ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com