রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

২০২৪ সালের একুশে পদক পুরস্কার ঘোষণা করা হয়েছে গতকাল ১৩ ফেব্রুয়ারি। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ একুশে পদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। এবছর ২১টি বিভাগে ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে শিক্ষা বিভাগে তিনি এ সম্মাননা পাচ্ছেন।

একুশে পদকে মনোনীত হয়ে ড. জিনবোধি ভিক্ষু বলেন, আমরা মা আমাকে একটি কথা বলেছিলো, ‘তুমি শুধু লেখাপড়া করবে না, পিছিয়ে পড়া জাতিকে শিক্ষায় সমুন্নত করার জন্য ভূমিকা রাখবে’। আমি মায়ের কথাকে প্রধান্য দিয়ে জাতির জন্য কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও অতীশ দীপঙ্কর হল করে দিয়েছি। এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কাজ করছি। একুশে পদকে আমাকে মনোনীত করায় আমি আনন্দিত। এজন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এবং আমার কলেজ জীবনের শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবুল হককে। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে তাঁরা এমন সম্মানে ভূষিত হবেন।’

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পদক দিয়ে আসছে সরকার।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের একুশে পদক তুলে দেবেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দ্রুত জনগনের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই – জামাত ইসলাম

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

রাজশাহীতে বন্যা পরিস্থিতি: পানিবন্দী মানুষের পাশে দাঁড়াল মহানগর জামায়াত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদেও ছুটি নেই রাসিক প্রশাসকের

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫ ও মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামে গড়ে ওঠছে নতুন নতুন চাঁদাবাজ ও পোয়াবারো আয়ে বাড়ছে ঝুঁকি: প্রশাসন নীরব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial