মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: লিটু আহমেদ ও মো: মাসুম আলী। লিটু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর গ্রামের মো: আজিমুদ্দিনের ছেলে ও মাসুম একই থানার দেবর পাড়ার মাসুদ রানার ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: লিটু ও মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের আলাদা দু’টি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি লিটু কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি লিটুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপর একটি অভিযানে এএসআই মো: হামিদুর রহমান ও তাঁর টিম আজ ৮ এপ্রিল (৭ এপ্রিল দিবাগত) রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মাসুম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com