খাগড়াছড়ি প্রতিনিধি:
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনুষ্ঠিত " বই পাঠ উৎসব” এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে । আজ দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভাশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বই পাঠের এ উৎসবের আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ফারহানা চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী রাবেয়া চৌধুরী।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বইয়ের মধ্যে নিজেদের নিমগ্ন রাখতে হবে। বই কখনো মানুষকে হতাশ করেনা। বই মানুষকে হতাশার গভীর অন্ধকারের মধ্যে আশার আলো দেখায়।
লক্ষ্যের চূড়ায় পৌঁছানোর জন্য, সাফল্য লাভের জন্য,সামনে এগিয়ে যাওয়ার জন্য বই পড়তে উৎসাহিত করেন তারা এবং বই পড়া শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে মত ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,সদর থানা’র অফিসার্স ইনচার্জ তানভীর হাসান,পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,সদর থানার ওসি তদন্ত উৎপল বিশ্বাস,বিশ্বসাহিত্য কেন্দ্রের (ভ্রাম্যমাণ লাইব্রেরি) জেলা কর্মকর্তা আজিম উদ্দীনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com