নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির কারণে রাস্তার পাশের লাইটপোস্টের লাইট নষ্ট হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এ পরিস্থিতিতে চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ মাহাফুজ মানিক নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে ১০টি লাইটপোস্টে নতুন লাইট বসিয়ে দেন।
স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে তার কাছে সহযোগিতা চাইলে মাহাফুজ মানিক দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, "লাইটের স্বল্পতার কারণে সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয়নি।"
লাইট বসানোর কাজে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদল ও খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ রাজশাহী মহানগর যুগ্ম আহবায়ক আ.স.ম.আশরাফুল হুদা সিয়াম, যুব নেতা আব্দুস সাত্তার রানা, ফরহাদ, সোহান, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন, বরেন্দ্র কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিম, ছাত্রদল নেতা খালেদ ও সিফাত, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান, রাসেল, রাব্বি সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লাইট না থাকায় রাতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। মাহাফুজ মানিকের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এছাড়াও এলাকাবাসীরা জানান, মাহাফুজ মানিকের উদ্যাগে বৃক্ষরোপণ সহ এলাকায় মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ, গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে মানুষের উপকার করে আসছেন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com