মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় পৃথক এক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
অভিযান সূত্রে জানা যায়, ২ মার্চ সকাল ৮টা ১০ মিনিটে ভোলাহাট থানা এলাকার মুন্সিগঞ্জ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা মো. বাবলুর স্ত্রী মোসা. রুবিনা খাতুন (৩৯) কে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com