রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ মে ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৬, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর দেওয়া সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও মর্যাদাহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

রোববার দুপুরে সাংবাদিক ঐক্য ও প্রেসক্লাব সমূহের যৌথ উদ্যোগে উপজেলার বনপাড়া বাজার প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শনিবার সকালে স্থানীয় একটি বিতর্কিত প্রেসক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলায় একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতিবাজ সাংবাদিক বলে আখ্যায়িত করেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে তাৎক্ষণিক ক্ষুব্ধ হন সাংবাদিক মহল। একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলে সংসদ সদস্য সাংবাদিকতা পেশার অপমান করেছেন। তার এই বক্তব্য সাংবাদিকদের মর্যাদা ক্ষুন্ন করার স্পষ্ট একটি প্রয়াস। দ্রæত এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানান সাংবাদিকরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা ও নির্বাহী সদস্য আব্দুল কাদের সজল, লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহ্ উদ্দিন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলা পর্যায়ের ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

 

  1. এ ব্যাপারে এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, একটি প্রেসক্লাবের অনুষ্ঠানে গিয়ে দেখেন পেশাজীবি বা মূলধারার সাংবাদিক একজনও নাই। তাই তিনি এই ধরণের মন্তব্য করেছেন। প্রকৃত সাংবাদিকদের তিনি এ কথা বলেননি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা ও নবনির্বাচিত চেয়ারম্যান শরীফকে গণসংবর্ধনা 

মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণকালে জেলা পরিষদের চেয়ারম্যান 

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial