মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আয়নাল হক রাজশাহী মহানগরীর পবা থানার কাঁঠালপাড়া এলাকার মো: ফয়েজ উদ্দীনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি আয়নাল হকের বিরুদ্ধে রাজশাহীর পারিবারিক আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি আয়নাল হককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ১৬ জুন ২০২৪ দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি আয়নাল হক মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি আয়নাল হককে মহানগরীর কাটাখালী থানার হাজ্রাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com