মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: খোয়াজ আলী রাজশাহী মহানগরীর পবা থানার মহানন্দ খালী গ্রামের তছির মন্ডলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি খোয়াজ আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। খোয়াজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি খোয়াজ আলী পবা থানার নওহাটা মাদ্রাসা মোড়ে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল রাত ৮ টায় অভিযান পরিচালনা করে আসামি খোয়াজ আলীকে নওহাটা মাদ্রাসা মোড় থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com