মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মো: জমির উদ্দিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৬৬ হাজার ৯৪ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৬ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: শরিফুল ইসলামকে পবা থানার বাগধানী এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা পৌনে ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: শরিফুল ইসলামকে বাগধানী এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com