মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরী’র পবা থানাধীন তরফ পারিলা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি'র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শহিদুল্লাহ (৪২), মো: লতিফ ইসলাম শুকট (৪০), মো: শফিকুল (৪৫), মো: জিনদার আলী (৩০), মো: রুস্তম আলী (৪২), মো: দূর্জয় (১৯), মো: মিঠু (৪২), মো: সাইদুর রহমান (৫৭), মো: রহিদ (৩৫)।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকালে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের তত্ত্বাবধানে এসআই মো: শামীম হোসেন ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানাধীন তরফ পারিলা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম সকাল সাড়ে ৭ টায় পবা থানাধীন তরফ পারিলা এলাকায় এলাকায় অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com