রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের ঘোষণা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগ করা অন্যরা হলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান।

সংবাদ সম্মেলনে হাবিবুল আউয়াল বলেন, ‌দআজকেই কমিশন সচিবের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবো। যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক। দেশে যথাযথ সংস্কার আসুক।’

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ৫৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউ.কের সংবর্ধনা অনুষ্ঠান

চাঁপাই প্রেসক্লাবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মেয়র কন্যা অর্নার অভিনব কায়দায় চাঁদাবাজির সন্ধান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনিয়ম ঢাকতে RTI বাতিল? রাজশাহীতে তথ্য অধিকার আইনের অপব্যবহার

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial