নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিরোজ কবির ফুটবল একাডেমীর উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের বিশিষ্ট প্রয়াত ক্রীড়া অনুরাগীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও ফিরোজ কবির একাডেমির সভাপতি জনাব ওয়ালিউল হক রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রবি, সদস্য জনাব মজিবুল হক মিলন এবং ইউসিবিএল ব্যাংক, রাজশাহী চন্ডীপুর শাখার এজেন্ট অনার জনাব মোঃ রজব আলী।
ফিরোজ কবির ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জনাব মোঃ শরীফুল ইসলাম শাহীন-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com