এম.টি.আই স্বপন মাহমুদ:
বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ" শীর্ষক প্রকল্পের আওতায় করতোয়া নদীর ডান তীরে ৭৩০ মি. স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়া এর পরিকল্পনা ও উদ্যোগে আজ ১৯ মার্চ দুপুর ২:৩০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ" শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়া শহর অংশে করতোয়া নদী পুনঃখনন, করতোয়া নদীর ডান তীরে ৭৩০ মি. স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।
এ সময় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হক, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী, বগুড়া পওর বিভাগ, বাপাউবো, বগুড়া।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com