মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শাহিন আলম (২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকার মো: ফজলুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহিনের বিরুদ্ধে আরএমপি'র মতিহার থানায় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শাহিন মতিহার থানার খোজাপুর মধ্যপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল ২৯ মে দিবাগত রাত ২ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আরএমপি'র এসআই সাহাবুল ইসলাম গত ৬ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ রাত ১০ টায় মতিহার থানার খোজাপুর মধ্যপাড়া এলাকা থেকে আসামি মো: শাহিনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই সাহাবুল ইসলাম আসামি শাহিনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: আসলাম হোসেন আসামি শাহিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি শাহিনকে এ সাজা প্রদান করেন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com