মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শাহ আলম(২৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড় এলাকার আব্দুল হকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি শাহ আলমের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি'র মতিহার থানায় মুলতবি ছিল। আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ১৫ জুন ২০২৪ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শাহ আলম তার বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি শাহ আলম তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com