রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৩ মে ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মোবাশ্বিরা জিপিএ–৫ পেয়েছে, বাড়িতে কান্নার রোল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোবাশ্বিরা ইসলাম। পরীক্ষা দেওয়ার পরপরই জিবে একটি অস্ত্রোপচার করার পর তার আর জ্ঞান ফেরেনি। ১ মাস ২২ দিনে তার মৃত্যুর শোক কাটিয়ে উঠেছিল পরিবার। সেই মোবাশ্বিরার ফল শুনে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে।

 

মোবাশ্বিরা ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তার ডাকনাম মোহনা। সে এবার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মোবাশ্বিরার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে। তার বাবা মহিরুল ইসলাম একজন স্কুলশিক্ষক।

 

পরিবার সূত্রে জানা যায়, মোবাশ্বিরা ইসলামের জিবে নিচে ছোট্ট সিস্ট হয়েছিল। সেটাই অস্ত্রোপচার করে অপসারণ করার জন্য রাজশাহী নগরের আল আমিন নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলেন মা-বাবা। গত ২০ মার্চ সন্ধ্যার আগে মোবাশ্বিরার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর চেতনা ফিরে পায়, কথা বলে। এরপর একজন নার্স এসে একটি ইনজেকশন দেন। তারপরই মোবাশ্বিরা অচেতন হয়ে পড়ে।

 

একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ২১ মার্চ বিকেলে জানাজা শেষে নওটিকা গ্রামে কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

মোবাশ্বিরার বাবা মহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজশাহীতে অস্ত্রোপচার করতে যাওয়ার সময় রাজশাহী কলেজ দেখে মাকে বলেছিল, ‘আমি রাজশাহী কলেজেই ভর্তি হব।’ আমার নম্বর ১ হাজার ২০০–এর ওপরেই থাকবে। তার কয়েক ঘণ্টার মধ্যে জিবে নিচে ছোট্ট একটি সিস্ট অস্ত্রোপচারে মোবাশ্বিরার মৃত্যু হয়। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর তার মা বিলাপ করছিলেন আর বলছিলেন, ‘আমার মেয়ে কলেজ দেখেই গেল। নম্বরও ১ হাজার ২০০–এর বেশিই পেল। কিন্তু কলেজে ভর্তি হওয়া হলো না।’

 

গত ১ মাস ২২ দিনে মোবাশ্বিরার বাড়িতে কান্না থেমেছিল। কিন্তু পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরে তার বাড়িতে আবার মাতম দেখা দিয়েছে। বাড়িতে যাঁরা আসছেন, মোবাশ্বিরার ফল শুনে কান্নায় ভেঙে পড়ছেন।

 

– প্রথম আলো

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

লামায় ২৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জিনামেজো টেকনিক্যাল ইন্সটিটিউটসহ ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এম.পি

মোহনপুরে সড়কে ঝরল তিন প্রাণ, আহত ৪ জন হাসপাতালে

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহী নগরীতে বসছে ১৫৫টি নতুন সিসি ক্যামেরা, নিরাপত্তায় বড় পদক্ষেপ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial