
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার রাজশাহী জেলা যুবদলের আয়োজনে নগরীর বর্ণালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ফায়সাল সরকার ডিকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন এবং নাজমুস সাকিব সরকার প্লাবনের যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগের কথা তুলে ধরেন। পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সাধারণ মানুষ ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার কোষাধ্যক্ষ ডা: আবুল হাসনাত ডাবলু এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিএসএ-এর সাধারণ সম্পাদক ডা: শেখ শামিম আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আব্দুল কাদের, সদস্য মিনহাজ মারুফ সরকার, মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান স্বাধীন, সদস্য মো: রবিন, জেলা যুবদল নেতা নাফিজ আহমেদ, অরিন, রাফি, জেলা ছাত্রদলের সাবেক ক্রিয়া সম্পাদক হৃদয় সরকার বাতেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফায়সাল আহমেদ শান্ত, নগর যুবদল নেতা শ্রাবণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com