রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

প্রতিবেদক
Esita Yasmin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা এবং মতিহার থানা পুলিশ এ অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

দামকুড়ার খোলাবোনা গ্রামের রাজু (৩৮), রাজপাড়ার তেরখাদিয়া ডাবতলার আমিনুল ইসলাম মুন্না (৪০), মহিষবাথানের আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১), লক্ষীপুর ভাটাপাড়ার ইসরাফীল হোসেন (২৫), পবার ঘোলহাড়িয়ার আলমগীর (৪৫) এবং চারঘাটের রবিন আলী (৩৬)। রবিন বর্তমানে মতিহারের ধরমপুর এলাকায় ভাড়া থাকতেন।

আরএমপি সূত্র জানায়, সোমবার বিকেলে ডিবির পরিদর্শক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দামকুড়ার হরিপুর বনপাড়া এলাকা থেকে রাজুকে ৩৫ বোতল সিরাপসহ গ্রেপ্তার করা হয়। রাজুর বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মামলা রয়েছে।

একই দিন রাতে ডিবির পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েলের টিমের অভিযানে তেরখাদিয়া ডাবতলা থেকে আমিনুল ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, ডিবির পরিদর্শক মো: আরিফুর রহমানের টিম কাশিয়াডাঙ্গার হড়গ্রাম পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ইসরাফীলকে ৮ পিস ইয়াবা ও ১০৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

এছাড়া পবা থানার এসআই মো: ইকরামুল ইসলামের নেতৃত্বে ঘোলহাড়িয়া গ্রাম থেকে আলমগীরকে এবং মতিহার থানার এসআই অসিত কুমারের নেতৃত্বে ধরমপুর এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। রবিনের কাছ থেকে ১৫ পিস এবং আলমগীরের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

ঈদুল ফিতর উপলক্ষে ৫ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’, নগদ সহায়তা দেবে সরকার

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা

এনবিআইইউ সিন্ডিকেট সভায় একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial