রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৯ জুলাই ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৯, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বেলা তিনটায় সাহেব বাজার জিরোপয়েন্টে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশে অরাজকতা ও সহিংসতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা সংকটে পড়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রথমদিনে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, যারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করছে, তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

 

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল, আশরাফ উদ্দিন খান, আলিমুল হাসান সজল, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পুঠিয়ায় এক এনজিওর কিস্তির গ্যাড়াকলে নারীরা, কিস্তির কুপ্রভাব, হেনস্থা করতে থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

মতিহার থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে  চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial