রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নিহত মাসুম আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার বাসিন্দা এবং হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই আকরামুজ্জামান।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com