রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১০, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: 

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (১০মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত আসামি রুবেল হোসেন জেলার দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন নাহার মুক্তি কারাদন্ডর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের রুবেল হোসেন একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়। তিনি আরও বলেন এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  গঠন সম্পন্ন হল

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার!

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ৫৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না: ডা. শফিকুর রহমান

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী ৪ আসনের আওয়ামীলীগের এমপি জামিন পেয়ে জেলগেটে আবারও আটক

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

কুষ্টিয়ার দৌলতপুরে নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial