রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী এনজিও ফেডারেশন এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহী জেলার সহযোগী সদস্যদের নিয়ে রাজশাহী এনজিও ফেডারেশনের সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. মহসিন আলী, এফএনবি'র সহ-সভাপতি সভাপতি ও লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন, এফএনবি'র সাধারণ সম্পাদক ও বুরো বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু সাঈদ সিকদার, এফএনবি'র কোষাধ্যক্ষ ও বিডো রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে রানিবাজার চেম্বার ভবনের সামনে থেকে প্রভাত ফেরি ও ভুবন মোহন পার্কের শহীদ বেদিতে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন ও প্রভাত ফেরিতে আশা, ব্রাক জাগরণী চক্র ফাউন্ডেশন, বুরো বাংলাদেশ, লফস, নিবুস, আশ্রয়, দিশা, Rsdp, TMSS প্রমুখ অংশগ্রহণ করে।এছাড়া বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ব্রাক, জাগরণী চক্র ফাউন্ডেশন, বুরো বাংলাদেশ, লফস, আশা আলাদাভাবে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com