রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৩, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকগণ, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগমকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয় এবং সভা শেষে রাকাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডলকে অবসরজনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা জানানো হয়। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত এইচ. এম. ষ্টীল সহ ৪টি শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান

রাজশাহীর বাগমারা উপজেলার আ,লীগের পলাতক নেতাদের আশ্রয়দাতা বাচ্চু আর্ট

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর আরমান হেলথ কেয়ার থেকে আওয়ামী লীগ নেত্রী আটক 

হারানো বিজ্ঞপ্তি | ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখোঁজ

রাজশাহীর আলোচিত হুন্ডি সিন্ডিকেটের হোতা মুকুল অবশেষে পুলিশের জালে

প্রেতাত্মাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : গোলাম পরওয়ার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial