নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৩ মার্চ (শুক্রবার) বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিন্টু, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাখাওয়াত হোসাইন এবং শাহ মখদুম কলেজ ছাত্রদলের সভাপতি মো. সেতু।
এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com