মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
গত (৩ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, মতিহার থানা-৩ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮ গ্রাম হেরোইন, ২০ পিস ট্যাপেন্টাডল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com