রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি সন্ত্রাসী রবিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।

আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

যুবলীগের সাবেক সভাপতির নেতৃত্বে কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকীতে খাবার বিতরণ 

রাজশাহীর বাগমারা উপজেলার আ,লীগের পলাতক নেতাদের আশ্রয়দাতা বাচ্চু আর্ট

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

Buitenlandse online Casino’s: Alles Wat Je Moet Weten Over Internationale Gokplatforms

Buitenlandse online Casino’s: Alles Wat Je Moet Weten Over Internationale Gokplatforms

আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন আইজিপি মহোদয়

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, কড়া হুঁশিয়ারি ছাত্রদল নেতার

বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial