নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রামস্থ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।শুক্রবার রাতে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫।
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।
আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বিরুদ্ধে রাজশাহী নাগরীতে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com