নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন রোগী। তবে উদ্বেগজনকভাবে গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে ৪ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।
বর্তমানে হাসপাতালটিতে সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন রোগী। আর এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ জনে।
অন্যদিকে, সাসপেক্টেড হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বাড়তি সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com