মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুল লতিফ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিশার ডাইং গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আব্দুল লতিফের বিরুদ্ধে আরএমপি'র শাহমখদুম থানায় কোর্টের প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। লতিফকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল গতকাল ৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি আব্দুল লতিফ তার বাড়ির পাশে একটি বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তাঁদের টিম আজ ৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (৬ মার্চ দিবাগত) রাত দেড় টায় অভিযান পরিচালনা করে আসামি লতিফকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com