রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ওয়াসা এমন প্রতিষ্ঠান যেখান থেকে সরকার কখনো লাভের মুখ দেখে নাই। দেখবেই বা কি করে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পেতাত্মারা সেখানে ওত পেতে বসে রয়েছে। নির্বাহী প্রকৌশলী ডন যার দুর্নীতির কোন শেষ ছিল না রাজশাহী ওয়াসাতে। তার দুর্নীতির সহকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমিক লীগের সভাপতি আশরাফ এখনো ওয়াসাতে বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এখনোও রাজশাহীতে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পাঁয়তারা করছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী ওয়াসার শ্রমিক লীগের সভাপতি আশরাফ এখন খোলস পাল্টে স্থানীয় বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওয়াসা চাকরি অথবা টেন্ডার ধরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে চাকুরীতে বহাল রয়েছে। এছাড়াও এক দুর্নীতিবাজ নেতার মাধ্যমে তার ছেলেকে ছাত্রদলের পদ নিয়ে দেওয়ার জন্য মোটা অংকের টাকা দিয়েছে। এছাড়াও ওয়াসার সাবেক ব্যবস্থাপক পরিচালককে মোটা অংকের টাকা দিয়েই পাঁচ আগস্টের পর থেকে নিয়মিত অফিস করছে। বিগত সময়ে নিয়োগ বাণিজ্য , টেন্ডার থেকে পছন্দর লোককে ১৫% কমিশনে কাজ দেওয়া , পছন্দের লোককে ওয়াশাতে মাস্টার রোলে বসানো তাছাড়াও শ্রমিকলীগের পাওয়ার দেখিয়ে সরকারি প্রতিষ্ঠান ওয়াসাকে নিজের প্রতিষ্ঠান বানিয়ে রেখেছিল বিগত সময়ে। বিগত সময়ে যেমন আওয়ামী লীগের লোকজনকে ওয়াসার মাস্টার রোলে চাকুরী এবং ১৫% কমিশনে টেন্ডার ধরিয়ে দিত ঠিক তেমনি প্ল্যান করে এখন চেষ্টায় রয়েছে বিএনপি ও জামাতকে টেন্ডার ধরিয়ে দেওয়ার। যেই প্রতিষ্ঠান যোগ্য এবং সরকারি নিয়ম মেনে কাজ করে তাদের কাজ না দিয়ে রাজনীতির আশ্রয় থাকা দুর্নীতিবাজ ঠিকাদারদের কাজ দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করে দেওয়া এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কিভাবে ওয়াসাতে চাকরি করে সেটাই সুশীল সমাজের প্রশ্ন।

 

এ বিষয়ে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সহকর্মী রোহান বলেন, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের সিনিয়র সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে জানাবো । উনি যেন তদন্ত সাপেক্ষে মামলার ব্যবস্থা করে। আওয়ামী লীগ নিধন কর্মসূচি চলছে থানায় অভিযোগ দিলেই ডেভিল হান্টের অভিযান করা হবে।

 

এ বিষয়ে জানতে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে মুঠোফোনে কল দিয়ে ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

সম্প্রীতি, ঐক্য ও ইতিবাচক রাজনীতির আহ্বান সৈকত পারভেজের

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বৃষ্টিতে উঠে গেল কার্পেটিং, খুলে গেল রাজশাহী স্টেডিয়ামের ২ কোটি টাকার কেলেঙ্কারি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial