নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে কর্মসূচি পালন করেছে মহানগর যুবদল। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন এবং মহানগর বিএনপির কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৫ মার্চ রাতে নগরীর সবজিপাড়া নেসকো (পিডিবি) অফিসের সামনে দলটির নেতাকর্মীরা জমায়েত হন।
রাত সাড়ে ১০টায় শুরু হওয়া এই জমায়েত থেকে তারা সুশৃঙ্খলভাবে মহানগরের নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে রাত ১২টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচি জুড়ে দেশপ্রেম, শ্রদ্ধা ও স্বাধীনতার চেতনা ছিল স্পষ্ট।
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের স্মরণ এবং স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com