রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হোটেল প্রবাসীতে অসামাজিক কর্মকাণ্ড, অভিযুক্ত তরুণের পুলিশের পরিচয়ে হুমকি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ১৭, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত হোটেল প্রবাসী-তে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বানেশ্বর এলাকার পরিচিত দেহ ব্যবসায়ী মজনুর নেতৃত্বে এই হোটেলে পতিতা এনে রাখা হয়। এছাড়াও তরুণ-তরুণীরা ঘণ্টা ভিত্তিতে রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে—এমন অভিযোগও পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সরেজমিনে গেলে দেখা যায়, পবা উপজেলার নওহাটা এলাকার হাসিবুল নামের এক তরুণ ও এক তরুণীকে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে।

 

ঘটনা সূত্রে জানা যায়, তারা হোটেল প্রবাসীতে কোন রেজিস্ট্রার ছাড়াই ৭০০ টাকার বিনিময়ে তারা ২ঘন্টার জন্য একটি কক্ষ ভাড়া নেই।

 

হোটেলের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “হাসিবুল নামের ওই তরুণ প্রায় প্রতি সপ্তাহে এখানে আসে। তার একাধিক বান্ধবী রয়েছে, যাদের নিয়ে একেক সময় একেকজনকে নিয়ে আসে। ফোনে যোগাযোগ করে রুম বুকিং নেয়।”

 

এ বিষয়ে অভিযুক্ত হাসিবুলকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই বিষয়টা ধামাচাপা দিতে আমি হোটেল কর্তৃপক্ষ আর এলাকাবাসীকে টাকা দিয়েছি। আবার কেন এই বিষয়ে কথা হবে? আমার ভাই পুলিশে চাকরি করে, আমিও পুলিশের সঙ্গে যুক্ত। সামনে পুলিশ লাইনে আমার পরীক্ষা আছে। এই বিষয়ে বেশি ঘাঁটাঘাটি করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, কিছুদিন আগে হাসিবুল সেনাবাহিনীতে আবেদন করেছিলেন, কিন্তু নির্বাচিত হননি। বর্তমানে তিনি পুলিশের নিয়োগে আবেদন করেছেন। তবে এর আগেই নিজেকে ‘পুলিশ সদস্য’ দাবি করে চলেছেন। এমনকি নিজের হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবিতে বাংলাদেশ পুলিশের লোগো ব্যবহার করছেন।

 

এভাবেই তিনি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং তরুণ-তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তোলেন।

 

প্রতিবেদনের বক্তব্য নেওয়ার পর সাংবাদিককে অজ্ঞাত একটি নম্বর থেকে এক তরুণী ফোন করে হুমকি দেন। ওই তরুণী জানান, “এই বিষয় নিয়ে প্রতিবেদন করলে তার ভাই, যিনি র‌্যাব-৫ এ কর্মরত, তাকে দিয়ে তুলে নেওয়া হবে। এছাড়া আপনারা টাকা দাবি করেছেন বলে অভিযোগ করবো।

 

এ বিষয়ে রাজশাহী পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“এই নামে আমার থানায় কোনো পুলিশ সদস্য নেই। যদি কেউ ভুয়া পুলিশ পরিচয়ে কাউকে হুমকি-ধামকি দিয়ে থাকে, কেউ অভিযোগ দিলে সত্যতা যাচাই করে অবশ্যই তার বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে।”

 

অন্যদিকে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে এখন থেকে সাহেববাজার এলাকার সব হোটেল—শুধু প্রবাসী নয়—প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি রাখা হবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে যুবলীগ নেতা গ্রেফতার: বিএনপি’র দু- গ্রুপে সংঘর্ষ, আহত-৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দা সাহেদা সুলতানা

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

রাজশাহী বিভিন্ন অপরাধে গ্রেফতার -১৯

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১

রাবিতে ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণ সভা, প্রধান অতিথি রিজভী

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial