রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৩ মে ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছে চট্টগ্রামের চার উপজেলার ৮ চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী
আজ ১২ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী কাজী আয়েশা ফারজানা, পটিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, আনোয়ার উপজেলার চেয়ারম্যান পদে আবুল কালাম চৌধুরী, ছাবের আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান চৌধুরী এবং চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদের আবু আহমদ চৌধুরী ও জাহিদুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল আলম প্রামাণিক বলেন, আজ ১২ মে (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। মোট ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছে।
এর মধ্যে ৮ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মে।
মনোনয়নপত্র বাছাই করা হয় ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মে (আজ)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।
প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

রাজশাহীতে মানববন্ধন: ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—ওসি প্রত্যাহারের আল্টিমেটাম

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে ভোটগ্রহণ ৪৬.১৬ শতাংশ

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের কমিটি ঘোষণা 

গোদাগাড়ী’র নারী কেলেংকারী’: উপ- প্রশাসনিক কর্মকর্তা’র বদলি, স্মারকলিপি প্রদান

পিতার আদর্শে রাজনীতির পথে সরদার সানিয়াত হোসেন শুভ

রাজনীতিতে পরিত্যক্ত মানুষ গুলোর ব্যাঙের মত আওয়াজ বড় -পররাষ্ট্র মন্ত্রী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial