রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের ভাষা দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের উদ্যোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ শীতবস্ত্র বিতরণ আজ ৭ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. বিকাল ৫টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুল মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শিবু কুমার শীল। অনুষ্ঠানের উদ্বোধক ছিরেন চট্টগ্রাম সূর্যমুখী কিন্ডার গার্টেন হাই স্কুলের প্রিন্সিপাল রিক্তা বড়ুয়া।

সভায় বক্তারা বলেন বিশ্বে ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি জাতি। বিশ্বের ইতিহাসে আর কোন জাতি ভাষার জন্য লড়াই করেনি। আজ বাংলা ভাষা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। জাতিসংঘ অধিভুক্ত রাষ্ট্রসমূহ আজ গভীর মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে, এটি বাঙালির জন্য মহাগৌরবের, মহাঅর্জন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মধু চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা এস্তফা আলী চৌধুরী, মহানগর যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ ফরায়েজি, মহিলা সম্পাদক শিউলী আকতার, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ, শিল্পী হানিফ চৌধুরী প্রমূখ।

আলোচনা সভা শেষে সংগঠনের শিশু-কিশোর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং অস্বচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ শীতবস্ত্র বিরতণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিডিক্লিন রাজশাহীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

রাজশাহীর সাহেববাজারে ‘হোটেল প্রবাসী’তে অনৈতিক কার্যকলাপ ও মাদকের আসর: থানায় অভিযোগ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

রাজশাহীতে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিখোঁজ বিজ্ঞপ্তি:

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেফতার ২

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial