রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৯, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমী সামনে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি বিপ্লব ওরফে রবাট রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের আবু বাক্কারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি বিপ্লব ওরফে রবাটের বিরুদ্ধে গত ২১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ ভোর সাড়ে ৫ টায় আরএমপি’র শাহমখদুম থানাধীন পোস্টাল একাডেমীর সামনে মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রাজপাড়া থানায় মুলতবি ছিল। বিপ্লব ওরফে রবাটকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। গতকাল ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি বিপ্লব ওরফে রবাট রাজপাড়া থানার লক্ষীপুর মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম গতকাল ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি বিপ্লব ওরফে রবাটকে লক্ষীপুর মোড় থেকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ডাকাতি মামলার পরোয়ানাসহ আরো দুইটি মামলা বিচারাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বোয়ালিয়া থানার বড় সাফল্য: বিস্ফোরকসহ সংঘবদ্ধ চক্র আটক

যৌথ বাহিনীর হাতে আটক যুবলীগের কর্মীকে বাঁচিয়ে দিলো পুলিশ 

সড়কে গরু নামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ তেবাড়িয়া হাটে

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাসিক প্রশাসক নিয়ে জোর আলোচনা, তরুণ নেতৃত্বে এগিয়ে রিটন

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, রাবি শিক্ষার্থীদের তিনদফা দাবি 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial