রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৯, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হলের মোড়ে কান্নারত অবস্থায় পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৮ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হলের মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি পাঁচ বছরের শিশু দেখতে পায়। তারা জানতে পারেন শিশুটির বাড়ি কর্ণহার থানার তিসলাই গ্রামে। সংবাদটি তারা কর্ণহার থানাকে জানায়। কর্ণহার থানা পুলিশ সংবাদ পেয়ে লিলি সিনেমা হলের মোড়ে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথ শিশুটির সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন শিশুটির নাম মাইশা এবং তার বাড়ি তিসলাই গ্রাম। তার মা রাজশাহীতে ভিক্ষা করে। পরে তিনি তিসলাইয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করেন, তারা মাইশাকে চিনতে পারেন। তখন কর্ণহার থানা পুলিশ মাইশার বাড়িতে উপস্থিত হয়ে তার আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন।

পরবর্তীতে তিসলাইয়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মাইশার মামার জিম্মায় মাইশাকে প্রদান করা হয়। শিশু মাইশার মামা জানান, মাইশার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার মা তাকে নিয়ে বিভিন্ন স্থানে ভিক্ষা করে। গতকাল ভিক্ষা করার সময় মাইশা হারিয়ে যায়।

আজ সকালে মাইশার মা কর্ণহার থানায় আসেন। তিনি মেয়েকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তিনি আরএমপি’র কর্ণহার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে ছাত্রদের নগদ অর্থ প্রদান 

রাজশাহীকে স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে রাসিকের মতবিনিময় সভা

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব- এডিসি হেলেনা আকতার

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

চাঁপাইনববাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ

নগরীর ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি সম্মিলিত ব্যবসায়ী পরিষদের

ঢোলবাদক ‌বিনয়বাঁশী জলদাস এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial