রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৩, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর সনি (১৭) হত্যা মামলায় তরুণ-তরুণীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যার আগে সনিকে অপহরণের জন্য আসামিদের আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল ১১ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী’র দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: মহিদুজ্জামান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: মঈন ওরফে আন্নাফ (২০) ও হাবিবা কুমকুম সাবা ওরফে ঐশী (১৯)। মঈন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার মো: মামুনের ছেলে এবং ঐশী দরগাপাড়া এলাকার মো: বাদশা কসাইয়ের মেয়ে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি (১৭) গত ৩ জুলাই ২০২২ সন্ধ্যায় তার বন্ধুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯ টায় আসামিরা সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। এরপর সনিকে অতর্কিতভাবে ভাবে হামলা করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলাটি তদন্ত শেষে বোয়ালিয়া থানার এসআই মো: মোতালেব হোসেন গত ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

আরএমপি ডিবি’র অভিযানে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

জাল টাকাসহ দিনাজপুরে আটক দুই

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পুলিশ লাইন্স মাঠে জমজমাট কাবাডি ফাইনাল, চ্যাম্পিয়ন রাজশাহী জেলা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

সিরাজদিখানে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial