রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৪, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

আরএমপি’র উদ্যোগে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ বিভিন্ন থানায় আরএমপি’র উদ্যোগে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আজ ১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ আরএমপি’র চন্দ্রিমা, মতিহার, বেলপুকুর, শাহমখদুম ও দামকুড়া থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। উক্ত মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জাতীয় দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাজশাহীকে স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়তে রাসিকের মতবিনিময় সভা

যুবলীগের সাবেক সভাপতির নেতৃত্বে কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকীতে খাবার বিতরণ 

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

দুর্গাপুরে স্টাম্প জালিয়াতি করে পুকুর দখলের অভিযোগ,কে এই রেজাউল

টেকনো ইণ্ডিয়া গ্রুপের আভান টু জিরো পয়েন্ট ক্রীড়ানুষ্ঠান ও গুনীজনদের সংবর্ধনা

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

পুকুর জবর দখল ও চাদা নিতে আ, লীগ সন্ত্রাসী বাহিনীর হামলা

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial